আমার চেতনার রঙে রাঙানো এই খেলা ঘরে:

~0~0~! আপনাকে স্বাগতম !~0~0~

*******************************************************************************************************

Showing posts with label Uddipona. Show all posts
Showing posts with label Uddipona. Show all posts

Wednesday, 14 April 2010

বহাগতো শুধু এক ঋতু নয়


বহাগতো শুধু  এক ঋতু নয়

(ইংরেজি ভাষার অসমিয়া  লেখিকা উদ্দীপনার
সম্প্রতি We Called the river Red’ থেকে নেয়া Bohāg Māthu Eti Ritu Nahaiকবিতার অনুবাদ)

দেশের বাড়িতে আজ আবার বিহু এসেছে ।

হয়তো  এখন আকাশে বাতাসে কেবলই বহাগ
হয়তোবা মৃত্যু
হয়তো চারদিকে ঢোল পেঁপা গগনাবাজছে
হয়তোবা বুলেট
হয়তো গাছে গাছে কপৌ ফুটে ছড়িয়েছে সৌরভ
হয়তোবা রক্ত

...বুলেট , রক্ত আর মৃত্যু, মৃত্যু, রক্ত আর বুলেটঃ ওইতো ওখানে সব।
আমি এই বিদেশ বিভূঁইয়ে হয়তো বেশ আছি,
হয়তোবা, দেশের বাড়িতে...

কিন্তু , আজ আবার সেই দেশের বাড়িতে
বিহু এসেছে,
আর আমি একা পড়ে আছি বাইরে , বাড়ি থেকে দূর বহু দূর।

***
টীকাঃ
১)বহাগঃ আক্ষরিক অর্থ ‘বৈশাখ’। এখানে ‘বহাগ ঋতু’ কিন্তু ‘বসন্ত’। এটি ভূপেন হাজারিকার এক বিখ্যাত গানের প্রথম কলি।
২) পেঁপা, গগনাঃ পেঁপা –শিঙার চাইতে আকারে ছোট মহিষের শিঙে তৈরি বাদ্য। গগনা- বাঁশে তৈরি এক বাদ্য যন্ত্র, যেটি অসমেই দেখা যায়। দুটোই বিহুর অবিচ্ছেদ্য অংশ।
৩) কপৌঃ অর্কিড। এই ফুল ছাড়া বিহুর সাজসজ্জা অসম্পূর্ণ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 

 Bohāg Māthu Eti Ritu Nahai
(Bohāg is not merely a season)

It is Bihu back home

Perhaps there is bohāg in the air,
Perhaps death
Perhaps dhol-pepā-gaganā sound
Perhaps bullets.
Perhaps the kapou is in the bloom
Perhaps blood.

…bullet,blood and death, death,blood and bullet: that’s all there is.Perhaps I am better away; or perhaps,better home…

But it is Bihu today
Back home,
And I am away.
******** ******
'স্ফুলিঙ্গ ' কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের প্রায় এমনই এক কবিতা
এখানে তুলে দেয়া একেবার অপ্রাসঙ্গিক হবে নাঃ
১২৩ নং কবিতাতে তিনি লিখছেনঃ


নববর্ষ এল আজি
       দুর্যোগের ঘন অন্ধকারে;
আনে নি আশার বাণী,
       দেবে না সে করুণ প্রশ্রয়।
প্রতিকূল ভাগ্য আসে
       হিংস্র বিভীষিকার আকারে;
তখনি সে অকল্যাণ
       যখনি তাহারে করি ভয়।
যে জীবন বহিয়াছি
       পূর্ণ মূল্যে আজ হোক কেনা;
দুর্দিনে নির্ভীক বীর্যে
       শোধ করি তার শেষ দেনা।




*** ***
 'বহাগ মাথো এটি ঋতু নহয়' ভূপেন হাজরিকার এই গানের দুটো কলি শুনতে
অনুগ্রহ করে ব্লগের মূল গানটি বন্ধ করুনঃ

Bahag Eti Matho Ritu Nahay

by Bhupen Hajarika

Thursday, 1 April 2010

নির্বাসনে




                         (উদ্দীপনা গোস্বামীর কবিতার বই
                         ‘We Called the river Red’
                          থেকে নেয়া ‘From Exile’ কবিতার অনুবাদ)

                          প্রতিটা  দিন যেন এই নরকে
                          আরেকটা যাবজ্জীবন।
                          পা বাড়াতেই রোজ ডুবে যাই
                          এক সমুদ্র চোখের গভীরে।
                          হাত গুলো আমাকে খামচে ধরে;
                          ঘাড়ের উপর আঁচ করি   বিষাক্ত শ্বাস।

                         কী করে যে সাঁতরে চলি !
                         কী করে যে শিখছি সে বিদ্যে!

                        পর পারে আমি পরিচয় বিহীন
                        না আছে কুল মান, না আছে সাকিন।
                        সোজা দাঁড়াতে গেলেই নিজেকে দেখি আধখানা ন্যাংটো।
                        ওরা প্রশ্ন করে,
                      “তুমিতো সেই তাদেরই মেয়ে, যারা কেটে খায় মানুষের মাংস! বলো, সত্যি কিনা? ”
                        আজকাল আমি কোনো উত্তর করি না।
                        প্রতিটা দিন ওদের মতো না হবার মূল্য নীরবে  চুকোই।

                        সাঁতরে ফেরার বেলা 
                        জলদস্যুদের সঙ্গে লড়তে লড়তে
                        আর
                        এক বুক ভরা বাতাসের জন্যে মরতে মরতে
                        আমি কোথাও কোনো প্রাণের ছিটেও দেখিনা পথে।
                       উষ্ণতার আনখশির  তৃষ্ণা নিয়ে যেদিকে গেছি , দেখেছি হিম সাগর।


                       কিন্তু এতো সব করেও কিনারা কোথায়! কোথায় মুক্ত পার!
                       আগামী কাল , আরেকটা যাবজ্জীবন এই নরকে !
                       আরেকটা ডুবে যাওয়া, আরেকটা হারানো সাকিন,  আধখানা ন্যাংটো আবার!

                      এ নির্বাসন, হিম সাগরে যেন অনন্ত ভাসান !
                                           *****
                                      From Exile

                               Each day is another lifetime
                               In purgatory.
                               Immediately as I step out,
                               I am drowned in a sea of eyes,
                               Hands seize me,
                               Breaths scorch me.

                               Somehow I swim across,
                               Some how, I’ve learnt to.

                               On the other shore,
                               I am shorn of my identity.
                               I stand half naked.
                               They ask me:
                               ‘You eat human flesh, don’t you?’
                                Nowadays I do not protest
                                Quietly, I pay the price of being
                                What they are not.

                                As I swim back across
                                Fighting monsters, gasping for breath
                                I miss life.
                                I search for an anodyne,
                                Find oblivion.

                                But even as I do, I remember,
                                Tomorrow is yet another lifetime
                                In  purgatory.

                                The exile begins to seem pointless.

Monday, 1 March 2010

ফাগুন


             ফাগুন
                                    মূল ইংরেজিঃ উদ্দীপনা গোস্বামী


(অসমের এই লেখিকার সম্প্রতি প্রকাশিত কবিতার বই
We Called the river Red’ থেকে নেয়া Trystকবিতার অনুবাদ)

সেদিন বিকেলের বালুকা বেলায়
আমাদের যখন দেখা হলো
সারা দিবং জুড়ে তখন জ্বলছিল আগুন!
আমি আর আমার কানেং,
আমাদের ঘিরে ফেলেছিল হলদে ফাগুন!

তুমি এমনি এমনি পড়ে যেতে দিলে
তোমার   রিবি গাছেংটাকে 
আমার নগ্ন পায়।
আর আমি ওদিকে ঝলসে গেলাম !

একটু শীতল হব বলে
তোমার স্তনের ছায়াতে
সরে গিয়েছি কি,
পুড়ে ছাই হয়ে গুড়িয়ে গেলাম!
ফাল্গুনী বাতাসে হারিয়ে  গেলাম !

আমাকে যে বাঁচাবে, তুমি সেদিন তেমন  কিচ্ছুটি করোনি !
~~~~~~~

টীকাঃ
১)দিবং ঃ ব্রহ্মপুত্রের একটি উপনদী। ২) কানেং ঃ মিসিং ভাষাতে এর অর্থ প্রেমাষ্পদ। ৩) রিবি গাছেং ঃ মিশিং মহিলার পোষাক
        শব্দগুলো লেখিকা ইংরেজি মূলে অপরিবর্তীত রেখে দেয়াতে আমরাও বাংলা অনুবাদে পাল্টাবার প্রয়োজন বোধ করিনি।

Tryst

When we met
On the afternoon sands
The Diabong was on Fire
And I, my Kaneng,
Was on fire too


When you let fall
Your Ribi-gacheng
At my feet,
I was scalded.

I reached out
For coolness in the shadow
Of your breasts
 And I was scorched

You did nothing to help

                                               * * *